বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ভিমরুলের আক্রমণে ফুলবাড়ীয়ায় নানি ও নাতনির মর্মান্তিক মৃত্যু

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভিমরুলের কামড়ে সুমারি খাতুন (৬২) নামের এক নারী এবং তার দেড় বছরের নাতনি আদিবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই নানি ও নাতনি বাড়ির পাশের পুকুরপাড়ে যান। এ সময় হঠাৎ একদল ভিমরুল তাদের ওপর চড়াও হয় এবং আক্রমণ করে গুরুতর আহত করে।

পরিবারের সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন।

এদিকে উন্নত চিকিৎসার জন্য সুমারি খাতুনকে ঢাকা নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে তারও মৃত্যু হয়। একসঙ্গে নানি ও নাতনির এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতদের নিকটাত্মীয় সামিউল মুশফিক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।