মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবির অভিযানে মাদক জব্দ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক তিনটি অভিযানে ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১৮০ বোতল ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ ও ২১ সেপ্টেম্বর সীমান্তের তিনটি এলাকায় এসব অভিযান চালানো হয়।

এর মধ্যে ২১ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এলাকায় অভিযান চালিয়ে ১৫.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। একই দিন রাত ৩টা ২০ মিনিটে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির আওতাধীন উত্তর ঝাউরানী এলাকায় অভিযান চালিয়ে ৯৯ বোতল ইস্কাপ সিরাপ জব্দ করা হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপির আওতাধীন বিদ্যাবগীস এলাকায় অভিযান চালিয়ে ৮১ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, টহলদল সন্দেহজনক কয়েকজনকে সীমান্তের দিকে আসতে দেখে তাদের ধাওয়া করে। এ সময় তারা বহন করা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

জব্দ করা গাঁজার সিজার মূল্য ৫৪ হাজার ২৫০ টাকা, ইস্কাপ সিরাপের ৩৯ হাজার ৬০০ টাকা এবং ফেয়ারডিল সিরাপের ৩২ হাজার ৪০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার ২৫০ টাকা।

১৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।