বৃক্ষরোপণের মাধ্যমে প্রধানাবাদ সমাজকল্যাণ সুদমুক্ত সঞ্চয় সমিতির যাত্রা শুরু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের প্রধানাবাদ এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে ‘প্রধানাবাদ সমাজকল্যাণ সুদমুক্ত সঞ্চয় সমিতি’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এলাকার মুরুব্বি ও তরুণদের উপস্থিতিতে সংগঠনটির কার্যক্রম শুরু হয়।
সংগঠনটির উদ্দেশ্য হিসেবে সুদমুক্ত সঞ্চয়, আত্মসামাজিক উন্নয়ন ও এলাকার কল্যাণমূলক কাজের কথা উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে একটি প্রশাসনিক কাঠামো ও পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন বরকত আলী এবং সাধারণ সম্পাদক করা হয়েছে হাবিব ইসলামকে। সহ-সভাপতি হিসেবে রয়েছেন রাশিদুল ইসলাম ও জয়নাল আবেদীন। যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও মহম্মদ আলী।
সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী এবং সহ-সাংগঠনিক সম্পাদক সুমন ইসলাম। অর্থ সম্পাদক শামীম হোসেন, সহ-অর্থ সম্পাদক জবান ইসলাম, দপ্তর সম্পাদক রিমন ইসলাম এবং প্রচার সম্পাদক সোহেল রানা দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মজনু ইসলাম, সমাজকল্যাণমূলক সম্পাদক ওমর ফারুক এবং সহ-সমাজকল্যাণমূলক সম্পাদক জমির ইসলাম রয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সোহরাব আলী, আরিফ হোসেন, কাজীম ইসলাম ও সুজন ইসলাম। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন আশরাফ আলী, নাসির হোসেন, হযরত আলী, আলমাছ হোসেন, সিয়াম ইসলাম, মারুফ ইসলাম, লিমন ইসলাম, রুবেল ইসলাম, নয়ন ইসলাম, রনি ইসলাম ও নূর মহম্মদ।
সংগঠনের প্রকাশিত নীতিমালা অনুযায়ী, সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের মেয়াদ দুই বছর। পরে সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে। সংগঠনের কার্যক্রম পরিচালনায় নির্দিষ্ট নিয়মনীতি ও শর্তসংবলিত একটি সংবিধানও প্রণয়ন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
সংগঠনের সভাপতি বরকত আলী বলেন, দীর্ঘদিন ধরে নিজের এলাকার জন্য ইতিবাচক কিছু করার আগ্রহ থেকেই এমন একটি উদ্যোগের চিন্তা করছিলেন। প্রায় এক বছর আগে এ নিয়ে আলোচনা শুরু হলেও উপযুক্ত সময় ও সুযোগের অভাবে কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এলাকার তরুণদের আগ্রহ ও উৎসাহে শেষ পর্যন্ত সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
তিনি বলেন, সামাজিক কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে যেমন একতা প্রয়োজন, তেমনি প্রয়োজন অর্থনৈতিক স্বাবলম্বিতা। এই দুই বিষয়কে সমন্বয় করেই সুদমুক্ত সঞ্চয় ও সমাজকল্যাণমূলক কার্যক্রমকে সংগঠনের মূল ভিত্তি করা হয়েছে।
বরকত আলী আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক না হয়ে সংগঠনটিকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যেই এর জন্য সুনির্দিষ্ট নিয়মনীতি ও শর্তসংবলিত সংবিধান প্রণয়ন করা হয়েছে। সদস্যদের সম্মিলিত অংশগ্রহণে সংগঠনটি এলাকার সামাজিক ও অর্থনৈতিক কল্যাণে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শুভ্র/