মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তরুণ ক্রিকেটার ইয়াসিনের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

পারিবারিক আর্থিক সংকটে ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যেতে সমস্যায় পড়া তরুণ ক্রিকেটার মো. ইয়াসিন আরাফাত শান্তর পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। তাঁকে একটি কম্পিউটার ও প্রিন্টার সহায়তা হিসেবে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমানের উদ্যোগে ইয়াসিন আরাফাত শান্তর হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়।

ইয়াসিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে খেলছেন। তবে বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকটের কারণে তাঁর ক্রিকেট চর্চা ও জীবিকা নির্বাহে প্রতিকূলতা তৈরি হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কম্পিউটার ও প্রিন্টার ব্যবহারের মাধ্যমে ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করে ইয়াসিন নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। এর মাধ্যমে পরিবারের ব্যয় মেটানোর পাশাপাশি ক্রিকেট চর্চা চালিয়ে যাওয়াও তাঁর জন্য সহজ হবে।

সহায়তা পেয়ে জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান ইয়াসিন আরাফাত শান্ত।