বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নালিতাবাড়ীর প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় অর্ধশত সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

জানা গেছে, চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন বিপুলের উদ্যোগে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পে আগত রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার অনেক মানুষ নানা কারণে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই স্থানীয়ভাবে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সুযোগ ও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশা রয়েছে তাদের।

স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামের কাছাকাছি এ ধরনের বিনামূল্যের চিকিৎসাসেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ নিতে দূরে যেতে না হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন।

উল্লেখ্য, গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) প্রত্যন্ত ওই এলাকায় ঘুরতে গিয়ে স্থানীয় মানুষের চিকিৎসাসেবার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন ডাঃ বিপুল ও তাঁর বন্ধু মো. তৌহিদুজ্জামান। পরে সেখানেই বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

শুভ্র/