সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জেলার ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আজ সোমবার সকালে ত্রিশাল উপজেলার বালিপাড়া সড়কের পৃথক পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে উপজেলার বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ী মোড় এলাকায় একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত হন। অপরদিকে একই সড়কের শিমুলতলী এলাকায় পিকআপের ধাক্কায় আরও এক পথচারী নারী নিহত হন।

নিহতরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হারার কান্দি গ্রামের সুরুজ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬), একই উপজেলার ভুইয়াপাড়া গ্রামের মঞ্জিল ভুইয়ার স্ত্রী হোসনে আরা (৬০) এবং উপজেলার বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী মারিয়া খাতুন (২৫)।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭ টাার দিকে মারিয়া খাতুন (২৫) নামে এক নারী তার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বালিপাড়া সড়কের শিমুলতলি এলাকায় যেতেই পিছন থেকে একটি পিকআপ নারীকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার বীররামপুর গ্রামের আলামিনের স্ত্রী।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বাসসকে বলেন, অটোরিকশাটি ত্রিশালের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নান্দাইলের দিকে যাওয়ার পথে ঠাকুরবাড়ির মোড়ে বাহন দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়াও অপর একটি দুর্ঘটনায় আরো এক নারী নিহত হন।

ত্রিশাল থানার এসআই পলাশ বাসসকে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা-ময়নাতদন্তে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।