শনিবার, ২২ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কবি গোলাম মোহাম্মদের ২৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

​আশির দশকের অন্যতম সাহিত্যিক গীতিকার ও বরেণ্য কবি গোলাম মোহাম্মদের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার রাজধানীর মগবাজারের সেঞ্চুরি আর্কেডে অবস্থিত সরলরেখা প্রকাশনা সংস্থার কার্যালয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়।

​সরলরেখা প্রকাশনা সংস্থার পরিচালক কবি নাজমুস সায়াদাতের সভাপতিত্বে ও সঞ্চালনায় এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মাহ্দী এবং প্রতিভা প্রকাশের প্রকাশক ও মাসিক কানামাছি পত্রিকার সম্পাদক কবি মঈন মুরসালিন।

​স্মরণসভায় অন্যদের মাঝে আরও বক্তব্য রাখেন কানামাছির সাবেক প্রধান সম্পাদক ও শিল্পপতি ফজলুল কাদের হৃদয়, গবেষক ও অর্থনীতিবিদ কবি শামস আরেফিন, সারেং সম্পাদক কবি আবদুর রহমান মল্লিক এবং সাপ্তাহিক দেশগ্রামের ভাষা সম্পাদক কবি শিকদার মোস্তফা। অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রয়াত কবি গোলাম মোহাম্মদের সন্তান ও তরুণ মোটিভেশনাল স্পিকার সুহাইম আদনান।

​সভায় উপস্থিত বিশিষ্টজনেরা কবি গোলাম মোহাম্মদের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন। তাঁরা বাংলা কবিতা, শিল্প সাহিত্য, গবেষণা এবং ইসলামী সঙ্গীতে এই প্রখ্যাত কবির অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা জানান সাহিত্যের প্রসারে কবি গোলাম মোহাম্মদের রেখে যাওয়া সৃষ্টিশীল কাজগুলো আগামী প্রজন্মের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

ডিএ/