মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নেত্রকোণায় মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এ প্রতিপাদ্যে সদর উপজেলার ঠাকুরাকোণা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জ মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক। ঠাকুরাকোণা রহিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করানো হয়। আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল সম্পর্কিত গণসচেতনতামূলক লিফলেট এবং উপহার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।