শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

গফরগাঁওয়ে জামালপুর কমিউটারের চার কোচ লাইনচ্যুত, বিকেলে ট্রেন চলাচল স্বাভাবিক

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ৫২ ডাউন জামালপুর কমিউটার ট্রেনের চারটি কোচ আজ সকালে ময়মনসিংহের গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে লাইনচ্যুত হয়েছে। তবে উদ্ধার কাজ শেষে বিকেলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে জামালপুর কমিউটার ট্রেনটির চারটি কোচ লাইনচ্যুত হয়।

পরে উদ্ধারকারী ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত চারটি কোচ উদ্ধার করে। উদ্ধার কাজ শেষে বিকেল ৪টা ৫৫ মিনিটে তিস্তা এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে ওই রুটে রেল যোগাযোগ পুনরায় চালু করা হয়।

সাময়িক এ ভোগান্তির জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।