শনিবার, ১১ জুলাই ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

শিক্ষার মানোন্নয়নে ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ সমাবেশের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবু ওবায়দা (বাবুল)। তিনি বলেন, গত ৬ মাসে দশম শ্রেণির শিক্ষার্থীদের উপস্থিতি হতাশাজনক। এসময় তিনি সকল অভিভাবকদের নিকট শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করতে সহযোগিতা প্রত্যাশা করেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে শিক্ষক মন্ডলীদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ভূইয়া, সাবেক ইউপি সদস্য হযরত আলী, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক খন্দকার লুৎফর রহমান, এবিএম জাকির হোসেন, মোঃ ফরহাদ হোসেন ও রাবেয়া সুলতানা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক হারুন অর রশীদ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের অনুপস্থিতি ও ক্লাস ফাঁকি দেওয়ার প্রবণতা রোধে অভিভাবকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ উন্নয়নে উন্মুক্ত মতামত দেন অভিভাবকবৃন্দরা।

শুভ্র/