বুধবার, ১৭ জুন ২০২৬
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

নাটোরে মিষ্টি তৈরিতে অনিয়মের দায়ে জরিমানা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জেলার সিংড়া উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর দ্রব্য মিশিয়ে মিষ্টি তৈরির দায়ে ঘোষ মিষ্টান্ন ভান্ডার নামের একটি প্রতিষ্ঠানকে আটহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার সিংড়া পৌরসভার পেট্রোবাংলা এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সিংড়া পৌরসভার পেট্রোবাংলা এলাকায় অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে ও মানবদেহের জন্যে ক্ষতিকর সোডিয়াম হাইড্রো সালফাইড ব্যবহার করে মিষ্টি উৎপাদনের দায়ে সুকুমার ঘোষের মালিকানাধীন ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে আটহাজার টাকা জরিমানা করা হয়।