সোমবার, ২৫ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফুলবাড়িয়া পৌর ছাত্রদলের নতুন সাধারণ সম্পাদক রাজু

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ময়মনসিংহ দক্ষিণ জেলার অন্তর্গত ফুলবাড়িয়া পৌর ছাত্রদলের ৫ সদস্যের আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোফাখখারুল ইসলাম মারুফকে সভাপতি এবং মাহমুদুল হাসান রাজুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার (২৫ মে) জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।

নতুন সাধারণ সম্পাদক রাজু ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ফুলবাড়ীয়া কলেজ থেকে এইচএসসি পাসের পর বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতকে পড়াশোনা করছেন।

তিনি স্থানীয় এক সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান। তার বড় জেঠা মজিবুর রহমান মুজিব ছিলেন ফুলবাড়িয়ার প্রথম নির্বাচিত মেয়র। এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্যরাও দীর্ঘদিন ধরে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দিয়ে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর মাহমুদুল হাসান রাজু বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, কাজের মাধ্যমেই তার প্রতিদান দিতে চাই। সবাইকে সাথে নিয়ে ফুলবাড়িয়া পৌর ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই আমার মূল লক্ষ্য।”