রবিবার, ১৭ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় আগামীকাল থেকে ৩ দিনব্যাপী বইমেলা শুরু

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

য়মনসিংহের ফুলবাড়ীয়ায় আগামীকাল সোমবার (১৮ মে) থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী বইমেলা। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ফুলবাড়ীয়া নবধারা পাঠাগার’-এর শুভ উদ্বোধন উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৮, ১৯ ও ২০ মে পর্যন্ত উপজেলা প্রেসক্লাব সংলগ্ন চত্ত্বরে এই মেলা ও উদ্বোধনী অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজক সংগঠনটির সভাপতি মোঃ রাকিব শেখ এবং সাধারণ সম্পাদক এআরএম মাহবুবুল আলম মেলা আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, আধুনিক ও ব্যস্ত নাগরিক জীবনে সাধারণ মানুষ ও বইপ্রেমীদের একবিন্দুতে মেলানোর সুযোগ বেশ সীমিত। সেই তাগিদ থেকেই গ্রামীণ ও মফস্বল পর্যায়ে বইয়ের আলো ছড়িয়ে দিতে এবং সর্বস্তরের মানুষের মাঝে পাঠাভ্যাস গড়ে তুলতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

তিন দিনব্যাপী এই বইমেলায় নানাবিধ বইয়ের প্রদর্শনী ও বিক্রয় স্টল থাকবে। মেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থী ও পাঠকদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া বই কেনাবেচার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চাকে বেগবান করতে স্থানীয় লেখক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

ব্যতিক্রমী এই সাহিত্য উৎসবে স্থানীয় সর্বস্তরের বইপ্রেমী, শিক্ষার্থী ও নাগরিকদের সপরিবারে উপস্থিত হয়ে মেলাকে সফল করার আহ্বান জানিয়েছে আয়োজন কমিটি।