শনিবার, ২ মে ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফুলবাড়ীয়ার সাবেক এমপি মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

য়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক গণপরিষদ সদস্য এবং বর্তমান কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট ইন্তেকাল করেছেন।

শনিবার (২ মে) সকাল সাড়ে এগারোটায় রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে এডভোকেট ইমদাদুল হক সেলিম।

পারিবারিক সূত্র মতে, মরহুমের জানাযার নামাজ আগামীকাল সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, দুপুর ৩ টায় সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এবং বিকাল ৫ টায় মরহুমের নিজ এলাকা কুশমাইল ইউনিয়নের নিউগী কুশমাইল এলাকার আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়। আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট ফুলবাড়ীয়া আসন থেকে ৬ বার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।