বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কাহালগাঁওয়ে ভাংচুরের মামলায় বাবুলের বাজার থেকে জামায়াত সমর্থক এরশাদ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কাহালগাঁও বাজারে সম্প্রতি সন্ত্রাসী হামলা, দোকানপাট লুটপাট ও ভাংচুরের ঘটনার মামলায় রাঙামাটিয়া ইউনিয়নের বাবুল বাজার থেকে জামায়াত সমর্থক এরশাদ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে বাবুলের বাজারে এ মানববন্ধনের আয়োজন করে এলাকার সর্বস্তরের জনগণ।

এতে বক্তারা বলেন, বাবুলের বাজার থেকে ২০ কিলোমিটার দূরে কাহালগাঁও বাজারের ঘটনার মিথ্যা অভিযোগে ৩ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে। মূলত তারা কখনোই কাহালগাঁও বাজারে যায়নি। তারা বলেন, এই মামলা বিগত ফ্যাসিস্ট সরকারের আচরনের বহিঃপ্রকাশ। এসময় বক্তারা অবিলম্বে গ্রেপ্তারকৃত জামায়াত সমর্থক এরশাদ হোসেনের মুক্তি দাবি করে অন্যান্যদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বাবুলের বাজারের ব্যবসায়ী হাশেম আলী, রফিকুল ইসলাম, শাহীন আলম, আবুল কাশেম, রিয়াজ উদ্দিন খান, ডাঃ বিল্লাল হোসেন ও সুরুজ্জামান সহ অন্যান্য ব্যবসায়ী এবং হাতিলেইট এলাকার জনসাধারণ অংশ গ্রহণ করেন।