রবিবার, ৫ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফুলবাড়ীয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

য়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রবাসী পরিবার মানবিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা শহরের পুরাতন গরুর হাটের মায়ের দোয়া ভিলায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

এতে বক্তব্য রাখেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মনির হোসেন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান তারা, উপদেষ্টা মুজিবুর রহমান খান, কোষাধ্যক্ষ আমির হামজা, ত্রাণ সম্পাদক পিকে এখলাছ, সমাজসেবক আবুল মনসুর, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ হোসেন, স্বেচ্ছাসেবক গোলাম সামদানি ও রাকিব হোসেন সহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা সহ ১৪টি পর্যায়ের বিভিন্ন অঞ্চলে অসহায়, হতদরিদ্র, এতিম, প্রতিবন্ধী ও মসজিদ মাদ্রাসা খুঁজে খুঁজে আর্থিক অনুদান এবং চিকিৎসা সহায়তা ও শিক্ষা সরঞ্জাম সরবরাহ সহ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এসময় তারা সরকারি কাজে প্রবাসীদের হয়রানি বন্ধে প্রশাসনের ভূমিকা প্রত্যাশা করেন।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে এবং সকল প্রবাসীদের জন্য দোয়া করা হয়। মুনাজাত করেন মাওলানা হোসাইন আহমেদ ঢালি।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রবাসী পরিবার মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবুল হোসাইন, সভাপতি দিদারুল ইসলাম, সাবেক সভাপতি দৌলত উর রহমান তরফদার, সাধারণ সম্পাদক ফজলুল হক আকন্দ, তথ্য প্রযুক্তি সম্পাদক কাজী রাকিব হোসেন এবং সদস্য হাবিবুর রহমান হবি সহ সংগঠনটির সর্বস্তরের সদস্যবৃন্দ।