বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ

নেটওয়ার্ক নিউজ বিডি

কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজে বর্ণিল আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ। আজ বুধবার সকা‌লে কলেজ প্রাঙ্গনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন।

কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, ক‌টিয়াদী পৌর বিএনপির সভাপতি মো. আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক মো. সাজেদুল রহমান সজল, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ।

প্রধান অতিথি অ্যাডভোকেট মো.জালাল উদ্দিন এম‌পি তার বক্ত‌ব্যের শুরু‌তেই ক‌লে‌জের প্রতিষ্ঠাতা অধ‌্যক্ষ মোজাফ্‌ফর উদ্দিন আহমদকে শ্রদ্ধার সাথে স্মরণ ক‌রেন । এরপর নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ‌তি‌নি বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার সময় এখন । তি‌নি শিক্ষার্থীদের সময়ানুবর্তী, মনোযোগী, মাতা-‌পিতার প্রতি দা‌য়িত্বশীল ও অধ্যবসায়ী হওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আর আয়োজন শেষ হয় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ।

এসএন/