শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তরুণ লেখকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Orbit_2026

‘কেন লিখব, কী লিখব, কীভাবে লিখব’ শীর্ষক দুই ঘণ্টাব্যাপী অনলাইন কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় গুগল মিটে আয়োজিত এ সেশনে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন ফিচার লেখক তানজিদ শুভ্র। এতে প্রায় অর্ধশত নবীন লেখক অংশগ্রহণ করেন।

সেশনে লেখালেখির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা, লেখার বিষয় নির্বাচন, ফিচার লেখার কাঠামো, তথ্য সংগ্রহ ও যাচাই, শিরোনাম তৈরি, ভাষার ব্যবহার এবং সম্পাদনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি একজন নতুন লেখক কীভাবে নিজের চারপাশের সাধারণ ঘটনা ও অভিজ্ঞতা থেকে লেখার উপাদান খুঁজে নিতে পারেন, সে বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।
আলোচনায় লেখকদের ডিজিটাল উপস্থিতি ও পেশাগত পরিচিতি গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব পায়। পাশাপাশি নিজের লেখা সংবাদমাধ্যমে প্রকাশের জন্য সংশ্লিষ্ট সম্পাদক বা প্রতিষ্ঠানের কাছে সরাসরি ইমেইল পাঠানোর পদ্ধতিও হাতে-কলমে দেখানো হয়।

সেশনের শেষাংশে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা লেখালেখি, বিষয় নির্বাচন, প্রকাশনা ও পেশাগত যোগাযোগ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রশিক্ষক তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার সভাপতি নাঈমা সুলতানা। সঞ্চালনা করেন শাখার সাংগঠনিক সম্পাদক খন্দকার রামীম হাসান পায়েল। এ সময় শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ইমন হোসেন উপস্থিত ছিলেন।

তরুণদের মধ্যে সৃজনশীল লেখালেখির চর্চা বৃদ্ধি, দক্ষ লেখক তৈরি এবং নতুন সদস্যদের লেখালেখির জগতে এগিয়ে নিতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।

শুভ্র/