তিতুমীর কলেজে তরুণ লেখক ফোরামের প্রথম পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হয়েছেন আনোয়ার হোসেন এবং সহ-সভাপতি হয়েছেন মো: মোত্তালেব তালুকদার। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁধন বৈষ্ণব এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো: নাজির হোসেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ ইসরাত জাহান ইবা, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদুর রহমান সাকিব, অর্থ সম্পাদক নুসরাত জাহান আখন্দ, দপ্তর সম্পাদক মো: রাব্বি হোসেন, উপ-দপ্তর সম্পাদক শামায়েল উদ্দিন মাইন, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক বিজয় দাস, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মো: সাদেমান হোসেন, প্রচার সম্পাদক মায়েদা ইসলাম মুন, উপ-প্রচার সম্পাদক ওমর নুর শোয়েব এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো: রাশেদুল ইসলাম।
এ ছাড়া সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন মরিয়ম আক্তার ও সাদিয়া আফরীন সুমা। কার্যনির্বাহী সদস্য হয়েছেন লাবন্য আক্তার ও আবদুল্লাহ তাইয়্যিব।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণদের লেখালেখিতে উৎসাহিত করা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সমসাময়িক বিষয়ে গঠনমূলক মতামত প্রকাশে কাজ করে থাকে। নতুন কমিটির মাধ্যমে সরকারি তিতুমীর কলেজ শাখার সাংগঠনিক ও সাহিত্যিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শুভ্র/