রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন রাবি শিক্ষার্থী নার্গিস খাতুন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সামাজিক ক্ষেত্রে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রীড়া ক্যাটাগরিতে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নার্গিস খাতুন। সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁকে এই পুরস্কার প্রদান করেছে।

গতকাল শনিবার বিকেলে ঢাকার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নার্গিস খাতুনের হাতে এই সম্মাননা তুলে দেন।

নার্গিস খাতুনের এই অনন্য অর্জনে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মামুনুর রশীদ। আজ রোববার (১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিনন্দন বার্তায় উপাচার্য ও উপ উপাচার্যরা উল্লেখ করেন, নার্গিস খাতুনের এই অর্জনে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি তাঁকে আগামীতে আরও বড় কৃতিত্বের পথে অনুপ্রাণিত করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।