রাবিতে চালু হচ্ছে ‘পরিচ্চন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা দপ্তর’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা দপ্তর’ নামে একটি নতুন দপ্তর চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রাবি ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ১৫ অক্টোবর অনুষ্ঠিত রাবি সিন্ডিকেটের বিশেষ সভায় বিষয়টি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
ইতিমধ্যে দপ্তর প্রতিষ্ঠার প্রস্তাবসহ এর জনবল কাঠামো ও বাজেট প্রস্তাব প্রণয়ন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন ও বাজেট মঞ্জুরের পর দপ্তরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বড় ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ একটি শাখার মাধ্যমে পরিচালনা করা দুরূহ হচ্ছিল। এ কারণে স্বতন্ত্র একটি পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণ দপ্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়। এতে করে যথাসময়ে ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।