সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

চবিতে নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে ‘সুরে বিদ্রোহে নজরুল সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে চাকসু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও চাকসু সাময়িকী তুলে দেওয়া হয়।

চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহীম হোসেন রনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতাব্বর, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শিল্প, সত্তা ও দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গত ২৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত অনলাইনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নজরুলসংগীত পরিবেশনা ও কবিতা আবৃত্তি—এ দুই বিভাগে প্রায় ৭৫ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতি বিভাগে পাঁচজন করে মোট ১০ জনকে পুরস্কৃত করা হয়।