বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বর্ণাঢ্য আয়োজনে গোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ

Orbit_2026

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) একাডেমিক ভবনের মুক্তমঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিভাগে ভর্তি হওয়া প্রায় এক হাজার ৫০০ নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।

​এদিন সকাল ১১টায় শান্তির প্রতীক পায়রা অবমুক্ত এবং বেলুন উড়িয়ে উৎসবমুখর এই আয়োজনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. খসরুল আলম।

​এ ছাড়া আয়োজনে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. গোলাম মোর্শেদ মোল্যাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন।