বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

উচ্চশিক্ষার স্বপ্নপূরণে যবিপ্রবিতে দুই মাসব্যাপী সেমিনার

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজন করা হচ্ছে দুই মাসব্যাপী সেমিনার সিরিজ ‘Higher Studies Abroad: A Complete Guidelines’। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, পিএইচডি এবং বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যবিপ্রবির সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের বিভিন্ন সুযোগ সম্পর্কে অবহিত করার লক্ষ্যে এ সেমিনার সিরিজের আয়োজন করা হয়েছে। সেমিনারের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষা, স্কলারশিপ, ফান্ডিং, আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হবে।

সেমিনার সিরিজের সূচি অনুযায়ী, ১১ অক্টোবর ‘How to Avail Scholarship Opportunities in Australia’,
১১ নভেম্বর ‘Strategies to Secure PhD Positions in China’,
১৮ নভেম্বর ‘Journey to Japan: Higher Study Perspectives’,
২৫ নভেম্বর ‘How to Prepare for European Scholarships: A to Z Guidelines’ এবং
৩০ নভেম্বর ‘Scholarship Opportunities in the USA: Constraints to Overcome’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হবে।

বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের এসব সেমিনারে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশনের অনুরোধ করা হয়েছে।
রেজিস্ট্রেশনের শেষ সময় ৫ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
সেমিনার সিরিজের সময়সূচি অনুযায়ী প্রতিটি সেশন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেমিনারের স্থান অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারি, যবিপ্রবি।
সার্বিক সহযোগিতায় রয়েছে JUST Research Society।