বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ভাওয়াল বদরে আলম কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে উচ্চমাধ্যমিক একাদশ শ্রেণির ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছে কলেজ শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজে আসা শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক ছানোয়ারা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলী। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ছানোয়ারা সুলতানা নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি শিক্ষাজীবনে শৃঙ্খলা, নৈতিকতা ও দায়িত্বশীলতার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষতা ও মেধার বিকাশে মনোযোগী হতে হবে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থেকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

শুভ্র/