বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

সোনারগাঁও ইউনিভার্সিটির উপ-উপাচার্য হলেন অধ্যাপক বুলবুল আহমেদ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

সোনারগাঁও ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক বুলবুল আহমেদ আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নতুন নিয়োগের ফলে তিনি আগামী চার বছর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক দায়িত্বে তার ভূমিকা থাকবে।

অধ্যাপক বুলবুল আহমেদের নিয়োগে সোনারগাঁও ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছে।

শুভ্র/