বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তা’মীরুল মিল্লাতে আলিম ১ম বর্ষের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

Orbit_2026

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম ১ম বর্ষের নবীন শিক্ষার্থীদের ‘সবক প্রদান’ ও নবীন বরণ অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
​আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদরাসা মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. হেফজুর রহমান। নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পাঠদান বা ‘সবক’ প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও নোয়াখালী কেরামতীয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. আমিনুল্লাহ।

​অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক নসিহা পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ, হাজারো আলেমের উস্তাজ ও তা’মীরুল মিল্লাত ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর আমীর অধ্যাপক জামাল উদ্দিন এবং তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা যাত্রাবাড়ী শাখার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।

​মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ড. সালমান ফারসী।

​অনুষ্ঠানে মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ, টাকসুর জিএস মর্তুজা হাসান ফুয়াদসহ ছাত্র সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সমাপনী মুনাজাতের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।