মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ঢাবি তরুণ লেখক ফোরামের নেতৃত্বে জোবাইদুল-ঝুমু

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের সভাপতি মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী জোবাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মাইফুল জামান ঝুমু।

‎আজ (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষর করা বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

‎নবনির্বাচিত সভাপতি জোবাইদুল ইসলাম বলেন, “প্রথমেই মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। দায়িত্ব আমার কাছে আমানতস্বরূপ। বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ থেকেই লেখক ফোরামের সাথে ছিলাম এবং বাকি সময়টাও সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে ফোরামকে এগিয়ে নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশা আল্লাহ। সংকটগুলো কাটিয়ে উঠে ফোরামকে একটি আদর্শ ও কার্যকরী লেখালেখির সংগঠন হিসেবে দাঁড় করাতে চেষ্টা করবো।”

‎তিনি আরো বলেন, “লেখালেখির মাধ্যমে একজন লেখক মূলত নিজের জ্ঞান এবং জানাশোনাকে সবার মাঝে ছড়িয়ে দেন। পত্রিকায় লেখালেখির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা মূলত দেশ ও জাতি গঠনে এবং দেশের বিভিন্ন সংকট দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লেখালেখির মাধ্যমে সমাজ ও দেশের জন্য কাজ করে যাওয়ার লক্ষ্যে তরুণ কলাম লেখক ফোরামের এই অদম্য যাত্রা অব্যাহত থাকবে।”

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাইফুল জামান ঝুমু বলেন, “বাংলাদেশের অসংখ্য তরুণের চিন্তা, চেতনা ও সম্ভাবনাকে পত্রিকার পাতায় তুলে ধরার অন্যতম অনুপ্রেরণার নাম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। পরিবারের অনুপ্রেরণায় একসময় পত্রিকায় লেখালেখি শুরু করেছিলাম। নিজের কয়েকটি লেখা প্রকাশিত হওয়ার পর যুক্ত হই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সঙ্গে।

পরিবারের উৎসাহের পাশাপাশি এই ফোরাম আমাকে লেখালেখির পথে নতুন প্রেরণা ও আত্মবিশ্বাস জুগিয়েছে। মাস শেষে নিজের লেখার মূল্যায়ন দেখার অনুভূতি আমাকে আরও ভালো লেখার অনুপ্রেরণা দিয়েছে। ‎আমি আশা করি এবার আমার নিজের নেতৃত্বের মাধ্যমে নতুন লেখকরা সেই অনুপ্রেরণা পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামকে সত্যিকারার্থেই লেখকবান্ধব হিসেবে গড়ে তোলা এবার আমার দায়িত্ব।”