রাবিতে সোসাইটি অব বাংলাদেশী ফার্মাসিস্টের প্রথম কমিটি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি শিক্ষার্থী ও পেশাজীবীদের সংগঠন সোসাইটি অব বাংলাদেশী ফার্মাসিস্টের (এসবিপি) প্রথম কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রীয় অনুমোদনের মাধ্যমে ঘোষিত কমিটিতে ফার্মেসি বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক গোলাম সাদিক, অধ্যাপক ড. এ এইচ এম খুরশিদ আলম (ছাত্রউপদেষ্টা), অধ্যাপক ড. মো. আজিজ আব্দুর রহমান এবং অধ্যাপক ড. মো. আব্দুল আলিম আল-বারী।
এ ছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন রেনাটা পিএলসির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মো. ওবায়েদুল ইসলাম, মো. আসাদুজ্জামান, আনোয়ার সাদাত, মো. আরিফুল ইসলাম, মো. রাবিউল আলম ও রফিকুন নবী।
ঘোষিত প্রথম কার্যনির্বাহী কমিটিতে ২০১৮–১৯ শিক্ষাবর্ষের মো. আরিফুল ইসলামকে সভাপতি এবং ২০১৯–২০ শিক্ষাবর্ষের মো. আব্দুল্লাহ-আল-মারুফকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য পদে রয়েছেন সহসভাপতি মো. শিফাত হোসাইন ও সৌরভ চন্দ্র বর্মণ; যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম আহমেদ, হিমেল আহমেদ ম্যাক্স ও বাধন বিশ্বাস; সাংগঠনিক সম্পাদক আলহাজ হোসাইন দুর্জয় এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল মেহেদী।
নারী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফা জাহান মীম এবং সহকারী নারী কল্যাণ সম্পাদক তাসলিমা তাবাসসুম নোমি। অর্থ সম্পাদক ফাহিম মুনতাসির এবং সহকারী অর্থ সম্পাদক বুকুল বিশ্বাস।
দপ্তর সম্পাদক মো. নাহিদুল ইসলাম, শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক মাহমুদুল আরেফিন আবির, সহকারী শিক্ষা ও পরিকল্পনা সম্পাদক সুমন আহমেদ, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক কাওসার মাহবুব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক উসামা বিন আলম এবং সহকারী তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুল্লাহ আল মাসিফ।
যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর আহমেদ মিয়া এবং প্রচার সম্পাদক খালিদ হাসান সৌরভ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ইসরাত জাহান এলা, শেখ আরাফ নিহাল, মো. শাহাত হোসেন সিয়াম, ফিরোজ তালুকদার, মো. সাগর হোসেন, ইরফান খান, খান মোহাম্মদ তানভীর, জুনায়েদ হোসাইন তানিম, রাকিবুল ইসলাম মিশন ও মো. নূররবী হাসান।
শুভ্র/