রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিতর্কে গাজীপুর জেলা চ্যাম্পিয়ন ভাওয়াল কলেজ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর গাজীপুর জেলা পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিতর্ক দল। গত ৯ সেপ্টেম্বরের চূড়ান্ত পর্বে টঙ্গী সরকারি কলেজকে পরাজিত করে দলটি এ সাফল্য অর্জন করে। এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন নুসরাত জাহান।

বিতর্ক দলে ছিলেন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও নুসরাত জাহান এবং ডিগ্রি বিএসসি তৃতীয় বর্ষের মাহমুদুল হাসান নাঈম। বিতর্কের বিষয় ছিল, ‘৪র্থ শিল্প বিপ্লবের সঙ্গে বর্তমান শিক্ষা ব্যবস্থার সংযোগই পারে সমাজকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করতে।’

একই দিনে উপস্থিত বক্তৃতায় জেলা পর্যায়ে দ্বিতীয় হয়েছেন মাহমুদুল হাসান নাঈম। সাংস্কৃতিক প্রতিযোগিতায় দলীয় নৃত্যে প্রথম হয়েছে ‘জান্নাত ও তার দল’। দলে ছিলেন জান্নাত, সুস্মিতা পূর্ণিমা ও তৌসিফ হাসান শান্ত। একক নৃত্যে অ্যাস্টেল চাকমা দ্বিতীয় স্থান অর্জন করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মো. মেজবাহ উদ্দীন।

জেলা পর্যায়ের বিতর্কে চ্যাম্পিয়ন দলটি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

শুভ্র/