মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তরুণ কলাম লেখক ফোরাম নোবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নকীবুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান অন্তু।

এর আগে গত ২৭ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে আগামী সাত কার্যদিবসের মধ্যে শাখাটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার আলোকেই আজ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিল কেন্দ্রীয় পর্ষদ। নবমনোনীত সভাপতি নকীবুল হক এর আগে শাখাটির সাধারণ সম্পাদক হিসেবে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তু দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মেহেরুন নেছা সায়মা, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. ইবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মু. জুবায়ের আহম্মদ তামিম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক নুসরাত জাহান শান্তা, দপ্তর সম্পাদক নুসরাত জাহান এবং উপ-দপ্তর সম্পাদক তাসফিয়া তাবাচ্ছুম।

এছাড়া কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে জেবুন্নাহার জেবু, সাহিত্য প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক শাহেদা আক্তার নিপু, প্রচার সম্পাদক জাবিদ হাসান চৌধুরী, উপ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মো. ফুরকান ভূঁইয়া দায়িত্ব পেয়েছেন। সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন মো. নাজমুস সাকিব ও আলেমা রহমান আঁখি। পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাহমিনা আক্তার ঝুমুর এবং মোঃ রিয়াদুজ্জামান।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে সভাপতি নকীবুল হক বলেন, দায়িত্ব হলো একটি আমানত। যারা আমার প্রতি বিশ্বাস রেখে এই আমানত ন্যস্ত করেছেন আমি তাঁদের আস্থার যথাযথ প্রতিদান দিতে চাই। নোবিপ্রবি শাখার কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সম্ভাবনাময় তরুণ লেখকদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই।

অন্যদিকে সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তু বলেন, এটি আমার জন্য কেবল একটি সাংগঠনিক পদ নয় বরং একটি দায়িত্ব। সংগঠনের কার্যক্রমকে আরও সক্রিয় সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে কাজ করতে চাই। আমার অগ্রজ ও অনুজ যারা নিজেদের অক্লান্ত শ্রম দিয়ে এত দিন সংগঠনের পাশে থেকেছেন আশা করি আগামীতেও তাঁদের পাশে পাব। এ সময় তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন।