সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জবি জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সে মোড়ক উন্মোচন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

গন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স’র ১১তম ভলিউমের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জার্নালটির মোড়ক উন্মোচন করেন।

জার্নালটির ১১তম ভলিউমে দু’টি সংখ্যায় লাইফ সায়েন্স ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মোট ২১টি গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এসব গবেষণাপত্রে জীবনবিজ্ঞান ও সংশ্লিষ্ট শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, গবেষণার ফলাফল এবং সমসাময়িক বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়সমূহ তুলে ধরা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স’র প্রধান সম্পাদক ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন এবং অনুষদের বর্তমান ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম উপস্থিত ছিলেন।

এ ছাড়া জার্নালের সম্পাদনা কমিটির সহযোগী সম্পাদক ও সদস্য এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

জার্নালটির নতুন ভলিউম প্রকাশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্স ও সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি শিক্ষক-গবেষকদের গবেষণালব্ধ জ্ঞান ও ফলাফল আন্তর্জাতিক ও একাডেমিক পরিসরে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হয়েছে।