বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে গত ১৭ আগস্ট সভাপতি হিসেবে তানজিনা আক্তার চৈতি এবং সাধারণ সম্পাদক হিসেবে রাইহান উদ্দিনকে মনোনীত করা হয়েছিল।

ঘোষিত নতুন পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্ব পাওয়া অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি তারেক আল মুনতাছির, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান জেরিন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান নিরব, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমা খাতুন, অর্থ সম্পাদক আশিক বিন আলম সোহাগ এবং দপ্তর সম্পাদক সুরাইয়া ইয়াসমিন সুমি।

এছাড়া উপ-দপ্তর সম্পাদক হিসেবে মুহাম্মদ শাফায়াত হুসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোছা. সোমনা আক্তার, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জিসি দেবনাথ, প্রচার সম্পাদক নাদিরা জাহান প্রীতি, উপ-প্রচার সম্পাদক সাদিয়া জাহান হক এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাকিম হাসান দায়িত্ব পেয়েছেন। সম্পাদনা পর্ষদে রয়েছেন আমানুর রহমান ও মাহজাবীন তাসনীম রুহী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সানজিদা আফরিন মেঘলা ও ইমরান মাহমুদ।

নতুন দায়িত্ব পেয়ে সংগঠনের সভাপতি তানজিনা আক্তার চৈতি বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা মনন ও শক্তিকে কাজে লাগিয়ে এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার মাধ্যমে লেখালেখির চর্চাকে আগামী দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন বলেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যকে একসঙ্গে করে লেখালেখিসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রম ও অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই হবে তাঁদের মূল লক্ষ্য।

এসএন/