শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়াতে সিটি ইউনিভার্সিটিতে ক্যারিয়ার এক্সপো

শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সেতুবন্ধন তৈরির লক্ষ্যে সিটি ইউনিভার্সিটিতে দিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়াম ও ক্যাম্পাসে গেটওয়ে টু গ্লোবাল অপারচুনিটিজ এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২০২৬ শীর্ষক এই মেলার আয়োজন করা হয়।
চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী এবং করপোরেট প্রতিষ্ঠানের মাঝে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে এই আয়োজনে দেশের বিভিন্ন খাতের অন্তত ২৫টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় সিভি জমা প্রাথমিক বাছাই এবং সম্ভাব্য নিয়োগের সুযোগ পান। একই সঙ্গে তাঁরা নিয়োগপ্রক্রিয়া কর্মক্ষেত্রের চাহিদা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কেও বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। মেলায় পাওয়ার্ড বাই পার্টনার হিসেবে সহযোগিতা করে বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন পরিবর্তনশীল বৈশ্বিক কর্মবাজারে শুধু একটি ডিগ্রি অর্জন করাই যথেষ্ট নয় বরং নিজ নিজ বিষয়ের জ্ঞানের সঙ্গে ব্যবহারিক দক্ষতার সমন্বয় ঘটিয়ে কর্মক্ষেত্রের উপযোগী হয়ে উঠতে হবে। এ সময় তিনি স্টে হাংরি স্টে ফুলিশ দর্শনের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা ধরে রাখার আহ্বান জানান। পাশাপাশি তিনি মালয়েশিয়াকে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে বিবেচনা করার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. প্রকৌশলী মো. লুৎফর রহমান। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে কর্মজগতের বাস্তব চাহিদার সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. কাজী শাহাদাত কবির। তিনি শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলতে শিক্ষার্থীদের জন্য বাস্তবমুখী সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
সিটি ইউনিভার্সিটির ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ার এই জব ফেয়ারের সার্বিক আয়োজন করে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মাহমুদুল বারী কোষাধ্যক্ষ শহিদুজ্জামান চৌধুরী রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিন বিভাগীয় প্রধান শিক্ষক কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী। আয়োজকরা আশা করছেন এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেশাগত যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে।
শুভ্র/