রবিবার, ২৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

জবি’র পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

গন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, তোমাদের জীবনের প্রথম ধাপে সফলতা অর্জিত হয়েছে। এই সফলতাকে সামনে রেখে ভবিষ্যতের জন্য বড় স্বপ্ন দেখতে হবে। তোমরা যেন আগামী দিনে দেশ ও জাতির নীতি-নির্ধারণী পর্যায়ে যেতে পারো এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারো এটাই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানে পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আজম খান এবং পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।