সোমবার, ১৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

চৈতি-রাইহান নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরাম

নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার চৈতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন টঙ্গী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাইহান উদ্দিন। 

সোমবার (১৭ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নবনির্বাচিত সভাপতি তানজিনা আক্তার চৈতি গত কার্যবর্ষে প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় তারুণ্যের মেধা, মনন ও শক্তিকে কাজে লাগিয়ে লেখালেখির চর্চাকে আগামী দিনে আরও এগিয়ে নেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন গত কার্যবর্ষে সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নেটওয়ার্ক নিউজ বিডির ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন। রাইহান উদ্দিন বলেন, “নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে এবং শাখার সকল নিবেদিতপ্রাণ সদস্যের আন্তরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমকে আরও বেগবান করতে চাই।”

প্রসঙ্গত, নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই ২০২৫-২০২৬ কার্যবর্ষে বর্ষসেরা সংগঠক ছিলেন। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা প্রদান করেছেন সদ্য বিদায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

এসএন/