সোমবার, ১০ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তরুণ কলাম লেখক ফোরামের ২১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নেটওয়ার্ক নিউজ বিডি

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের ২১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় নির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইশা সুলতানা সাদিয়া মনোনীত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহানুর ইসলাম ও স্থায়ী পর্ষদের মুখপাত্র মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবু সাকিব মো. নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. ইয়াসিন আরাফাত বিজয় এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. আসাদুল হক আসাদ মনোনীত হয়েছেন।

কমিটিতে অর্থ সম্পাদক পদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান শাকিব, উপ-অর্থ সম্পাদক পদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হুরনি মদিনা লিসা, দপ্তর সম্পাদক পদে ইডেন মহিলা কলেজের জান্নাতুল মুশরাত জেবিন, উপ-দপ্তর সম্পাদক পদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. জাহিদ হাসান, আইন বিষয়ক সম্পাদক পদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. রেদোয়ান এবং প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশিক খান দায়িত্ব পেয়েছেন। সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক হয়েছেন ঢাকা কলেজের মেহেদী হাসান, প্রচার সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আফিয়া আলম, উপ-প্রচার সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মো. রনি চৌধুরী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ নুর হোসেন নয়ন। এছাড়া সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেহরাব হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাফরুহা তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুমাইয়া আক্তার ও ঢাকা কলেজের মো. হাসিবুল হাসান হিমেল মনোনীত হয়েছেন।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নবমনোনীত সভাপতি মো. রুহুল আমিন জানান, তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশ ও তাদের বুদ্ধিবৃত্তিক লড়াইকে আরও বেগবান করতে ফোরাম কাজ করে যাবে। অন্যদিকে সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া সম্ভাবনাময় তরুণদের মেধা ও চিন্তাশক্তিকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর আশাবাদ প্রকাশ করেন। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। বর্তমানে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে এটি কাজ করছে।

এসএন/