রবিবার, ৯ আগস্ট ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

তরুণ কলাম লেখক ফোরাম জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার বর্ষসেরা পুরস্কার ঘোষণা

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের ‘বর্ষসেরা পুরস্কার’ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৯ আগস্ট) শাখাটির সভাপতি হুমাইরা খানম জেরীন ও সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্তদের এই তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনমূলক লেখালেখি এবং সাংগঠনিক দক্ষতায় উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সদস্যদের এই পুরস্কার দেওয়া হয়েছে। মূলত মানসম্মত লেখালেখি, গতিশীল সাংগঠনিক কার্যক্রম এবং ফোরামের সার্বিক অগ্রযাত্রায় সক্রিয় অবদানের স্বীকৃতিস্বরূপ তরুণ লেখকদের এই সম্মাননা প্রদান করা হলো।

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা হিসেবে বেশ কয়েকজনকে নির্বাচিত করা হয়েছে। বর্ষসেরা সংগঠক হিসেবে পুরস্কার পেয়েছেন শাখার প্রচার সম্পাদক তানজিনা আক্তার চৈতি, সম্পাদকীয় পর্ষদ সদস্য রাইহান উদ্দিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা। বর্ষসেরা কলাম লেখক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন আমানুর রহমান, আশিক বিন আলম সোহাগ এবং মো. মাজহারুল ইসলাম। চিঠি লেখায় বর্ষসেরা হয়েছেন সুমনা আক্তার, নাদিরা জাহান প্রীতি ও সাদিয়া জাহান হক।

এছাড়া ফিচার লেখায় বর্ষসেরা হিসেবে তৈয়বা খানম এবং কবিতা লেখায় সাব্বির হাসান নিরবের নাম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বর্ষসেরা সদস্য হিসেবে সম্মাননা পেয়েছেন তানজিলা আক্তার তানু, মিজানুর রহমান ও মাহজাবীন তাসনীম রুহী।

পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে একই সঙ্গে নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন, ফোরামের প্রতিটি সদস্যের লেখালেখির হাত ধরে সমাজ বিনির্মাণের এই যাত্রা আগামীতে আরও বেগবান হবে।

ডিএ/