বুধবার, ১৫ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

বেরোবিতে নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরে উৎসবমুখর পরিবেশে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে পৃথক পৃথক ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাস সরেজমিনে পরিদর্শন করেন ও নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উপাচার্য বলেন, ‘নবাগত শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ এবং আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।’

তিনি গবেষণা ও পড়ালেখায় ভালো ফলাফলের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ড. শওকাত আলী আরও বলেন, নবাগত শিক্ষার্থীরা কোনো ধরনের বৈষম্য কিংবা র‌্যাগিংয়ের শিকার যেন না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে।

পাশাপাশি শিক্ষার্থীদের সময়মতো পড়ালেখা ও ক্লাসে উপস্থিত হওয়ার অভ্যাস গড়ে তোলার এবং ছাত্রজীবন থেকেই সময়ানুবর্তিতার চর্চা করার আহ্বান জানান তিনি।

এ সময় উপাচার্য নবাগত শিক্ষার্থীদের হাতে ফুলসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন।

ওরিয়েন্টেশন ক্লাসগুলোতে স্ব স্ব বিভাগের শিক্ষকবৃন্দ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি ও লাইব্রেরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।