শনিবার, ১১ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

মালয়েশিয়ায় গ্লোবাল লিডারশিপ সামিটে জয় দাস

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

মালয়েশিয়ায় চলমান গ্লোবাল লিডারশিপ সামিট ২০২৬ বা জিএলএস সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তরুণ উদ্যোক্তা জয় দাস। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনার জন্য এই আয়োজন করা হয়েছে।

মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে (এপিইউ) ১০ ও ১১ জুলাই দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে লিডিং লিডারস, লাইটিং লিগ্যাসিস। আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের ১৪টি দেশ থেকে ৩৫০ জনের বেশি তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন জয় দাস। এখানে মূলত উন্নত নেতৃত্ব, আলোচনা বা নেগোশিয়েশন, পাবলিক স্পিকিং, সমস্যা সমাধান এবং আন্তর্জাতিক নেটওয়ার্কিং নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।

বাংলাদেশের একজন প্রতিনিধি হিসেবে বিশ্বমঞ্চে তাঁর এই অংশগ্রহণ দেশের তরুণদের জন্য বেশ অনুপ্রেরণাদায়ক। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণদের কাজের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

শুভ্র/