মঙ্গলবার, ৯ জুন ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবিপ্রবি’তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বৃক্ষরোপণ কর্মসূচি’র প্রেক্ষিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মুখে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”র প্রেক্ষিতে আমরা আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলাম। এই কার্যক্রম চলমান থাকবে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলকে বৃক্ষরোপণের আহবান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবিরসহ রাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।