নতুন নেতৃত্বের কাছে জাককানইবি আর্থ ক্লাবের দায়িত্ব হস্তান্তর

অতীতের সাফল্যকে সঙ্গী করে নতুন নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) আর্থ ক্লাব।
শনিবার (২৩ মে) ‘ব্যাটন পাসওভার ২.০’ শীর্ষক এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে বিদায়ী কমিটির কাছ থেকে নতুন কার্যনির্বাহী কমিটির কাছে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত উপদেষ্টা, প্রাক্তন সদস্য, বর্তমান কার্যনির্বাহী পর্ষদ এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। নবীন ও প্রবীণদের পদচারণায় অনুষ্ঠানটি কেবল একটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে পরিণত হয় এক মিলনমেলায়।
আয়োজনের বিভিন্ন পর্বে ক্লাবের সদস্যরা তাদের বিগত দিনের কাজের অভিজ্ঞতা বিনিময় করেন। একইসাথে বিদায়ী কমিটির অতীত উদ্যোগগুলোর প্রশংসা করা হয় এবং নতুন নেতৃত্বের কাঁধে অর্পিত দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জাককানইবি আর্থ ক্লাব পরিবারের সদস্যদের মধ্যকার দৃঢ় বন্ধন ও নিষ্ঠার প্রতিফলন ঘটে এই আয়োজনে। ক্লাবের সদস্যরা জানান, ‘ব্যাটন পাসওভার ২.০’ কেবল দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠান নয়, বরং এটি পারস্পরিক সংযোগ, সম্মান ও অনুপ্রেরণার একটি বিশেষ মুহূর্ত। এই ধারাবাহিকতার মধ্য দিয়েই আগামী দিনে ক্লাবের লক্ষ্য ও স্বপ্নগুলো আরও প্রসারিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সবাই।
শুভ্র/