বুধবার, ১৩ মে ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ ১৩ মে ২০২৬ খ্রি. তারিখ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়েছে। সকাল ১০:০০ ঘটিকায় রাবিপ্রবি ক্যাম্পাসের ব্রিজ সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জুনাইদ কবির

এছাড়া শারিরীক শিক্ষা বিভাগ এর ভারপ্রাপ্ত পরিচালক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব জি এম সেলিম আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আজ উদ্বোধনীতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ বনাম ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ৪-৩ গোলে জয়ী হয়। অন্যদিকে ম্যানেজমেন্ট বিভাগ এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে ম্যানেজমেন্ট বিভাগ ২-০ গোলে জয় লাভ করে।