শনিবার, ২১ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ঢাবি’র কেন্দ্রীয় মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদ-উল-ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের তথ্য অনুযায়ী, প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ আর দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।