শনিবার, ২১ মার্চ ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

রাবিতে ঈদের জামায়াত অনুষ্ঠিত

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ শনিবার আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ-উল-ফিতর উদযাপন করা হয়। এদিন সকাল ৮টায় কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. হাসনাত কবীর , জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার প্রমুখসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন।

নামাজের পর অনুষ্ঠিত হয় ঈদের ঐতিহ্যবাহী কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। সেখানে এবারো বিশেষ আয়োজন হিসেবে শিশুদের জন্য চকোলেট, জুস ও মিষ্টান্নসহ বিভিন্ন পছন্দনীয় খাবারের ব্যবস্থা, যা তাদের ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছে।
প্রসঙ্গত, এবছরেও রাবি কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের জামায়াতে মহিলাদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়।

ঈদের নামাজের পূর্বে উপাচার্য তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ঈদ-উল-ফিতর আমাদের অন্যতম উৎসব। ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক আনন্দ ও কল্যাণের বার্তা। ঈদ দেশ-জাতি-সমাজে সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। ঈদ-উল-ফিতরের এই আনন্দ বার বার ফিরে আসুক আমাদের জীবনে। মহিলা মুসল্লীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্যাণ্ডেলে ঈদের জামায়তে অংশগ্রহণের ব্যবস্থা করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।