সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে তৃতীয়বারের মতো দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়

নেটওয়ার্ক নিউজ ডেস্ক

ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ে তৃতীয়বারের মতো দেশসেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

আজ সোমবার বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ওয়েবমেট্রিক্স র‌্যাংকিংয়ের প্রথম সংস্করণে (জানুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয় এশিয়ায় ৩৯৩তম এবং বিশ্বে ১ হাজার ২৮২তম অবস্থান লাভ করেছে।

এ অর্জনে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ অর্জন ভবিষ্যতে অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং সংশ্লিষ্ট সবাই বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো উন্নত করতে ভূমিকা রাখবেন।