শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ধানের শীষ জিতবে নাকি দাঁড়িপাল্লা? তর্কের জেরে আপন ভাই-ভাগনের সংঘাত

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৭:১১ PM ২১ বার পঠিত
ধানের শীষ জিতবে নাকি দাঁড়িপাল্লা? তর্কের জেরে আপন ভাই-ভাগনের সংঘাত

ছবি: সংগৃহীত

আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় মাঠের রাজনীতি। নির্বাচনী হাওয়া ও প্রতীক সমর্থন নিয়ে পরিবারের ভেতরেই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা ঘটেছে।

ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীক সমর্থনকে কেন্দ্র করে আপন ছোট ভাই ও ভাগনের হামলায় বড় ভাই আলী আক্তার গুরুতর জখম হয়েছেন।

২৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে রুহিয়া থানার ৩নং রাজাগাঁও ইউনিয়ন উত্তরবঠিনা এলাকায় এই হামলা ও মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা ও উত্তাপ চলছে। এর মাঝেই পরিবারের ভেতরে রাজনৈতিক মতবিরোধ দেখা দেয়। বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের সমর্থক বড় ভাই আলী আক্তার এবং জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থক আপন ছোট ভাই আজহারুল ইসলাম (৩৫) ও আপন ভাগনে মাসুদ রানার (২৭) মধ্যে প্রতীক ও প্রার্থীর জয়-পরাজয় নিয়ে তর্কে জড়ায় উভয় পক্ষ।

তর্কের একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে ছোট ভাই আজহারুল ইসলাম ও ভাগনে মাসুদ রানা ক্ষিপ্ত হয়ে বড় ভাই আলী আক্তারের ওপর চড়াও হন এবং তাকে পিটিয়ে ও জখম করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

পরিবারের অভ্যন্তরে এমন রাজনৈতিক সহিংসতার ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, এই উপনির্বাচনকে কেন্দ্র করে পুরো জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি কঠোর অবস্থানে থাকলেও পারিবারিক এই রেষারেষির ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!