হিম ঋতুর আগমন
মায়মুনা আফরোজ তনিমা
কুয়াশামাখা ভোরের বুকে
মিষ্টি রোদের হাসি,
হিমেল হাওয়ার তালে তালে
পাতা ঝরে রাশি রাশি।
আরও পড়ুন
চায়ের কাপে সন্ধ্যাবেলা
উত্তুরে হাওয়ায় চিঠি এসে
জানালায় দেয় হানা,
নরম রোদের মায়া ফুরোয়
সরষে ফুলের বায়না।
রজনী বাড়ে কুয়াশায় মুড়ে
শিশির ঝরে ঘাসে,
হিম ঋতুর আগমনী সুর
প্রকৃতির বুকে ভাসে।
