শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য

সাব্বির হাসান নিরব

সাব্বির হাসান নিরব

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ PM ৪৯ বার পঠিত
লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত জাঁকজমকপূর্ণ “১৭তম জেলা গার্ল গাইডস্ ক্যাম্প ২০২৬” অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা, সেবা এবং আত্মত্যাগের ব্রত নিয়ে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ক্যাম্পের অন্যতম আকর্ষণীয় ইভেন্ট কুইজ প্রতিযোগিতায় মেধার স্বাক্ষর রেখে অসাধারণ সাফল্য অর্জন করেছে লক্ষীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

​উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে নবম শ্রেণির শিক্ষার্থী সাইমা সিদ্দিক এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে একই শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া শ্রাবন্তী।

​ছোটবেলা থেকেই বহুমুখী প্রতিভার অধিকারী এই দুই শিক্ষার্থীর অনন্য অর্জনে গভীর উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-মন্ডলী ও শিক্ষার্থীরা। শিক্ষকদের মতে, নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমেও এই শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য স্কুলের জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের।

গার্ল গাইডস্ আন্দোলন মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য গঠন, নৈতিক চরিত্র দৃঢ়করণ এবং সুপ্ত মানবিক গুণাবলি বিকাশে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সাইমা ও শ্রাবন্তী’র এই অর্জন তারই এক উজ্জ্বল প্রমাণ। তাঁদের এই অনুকরণীয় সাফল্য জেলার অন্যান্য কিশোরী গাইডদেরও দারুণভাবে অনুপ্রাণিত করবে।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!