হবিগঞ্জের ‘আশার আলো কেজি অ্যান্ড হাই স্কুলে’ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘এক মুঠো হাসি সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি রক্তের গ্রুপ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানানো হয়।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। আয়োজক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচিতে সহযোগিতার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
শুভ্র/
